AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নির্বাচনী নিরাপত্তায় সদরপুরে যৌথ বাহিনীর টহল শুরু


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ফরিদপুর
১১:৫৬ পিএম, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

নির্বাচনী নিরাপত্তায় সদরপুরে যৌথ বাহিনীর টহল শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সদরপুর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রিত রাখতে যৌথ বাহিনীর সমন্বিত নিরাপত্তা টহল ও মহড়া কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচন ঘিরে সম্ভাব্য সহিংসতা, নাশকতা ও যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে এ উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে সদরপুর উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা, আবাসিক অঞ্চল ও নির্বাচন-সংবেদনশীল এলাকাগুলোতে যৌথ বাহিনীর সদস্যরা মাঠপর্যায়ে টহল পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন চলাচল পর্যবেক্ষণের পাশাপাশি সাধারণ জনগণকে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।

নির্বাচনকে কেন্দ্র করে জনদুর্ভোগ ও যানজট এড়াতে শহরের প্রধান সড়কগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ভোটারদের নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখা, ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণের অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যে যৌথ বাহিনীর এই টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে।

যৌথ বাহিনীর দায়িত্বশীল সূত্র জানায়, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা, গুজব, সন্ত্রাসী তৎপরতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং চেকপোস্ট, মোবাইল টহল ও বিশেষ অভিযানের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে।

এ ছাড়া ভোটাররা যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে যৌথ বাহিনী। চিহ্নিত অপরাধী, সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!