AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ, গাড়ি জব্দ ও অর্থদন্ড


Ekushey Sangbad
বানারীপাড়া প্রতিনিধি, বরিশাল
০৭:০০ পিএম, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ, গাড়ি জব্দ ও  অর্থদন্ড

বরিশালের বানারীপাড়ায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে  সাউন্ট সিস্টেমের অপারেটরকে নির্বাচনী আচরণবিধি লংঘন, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর ১৭ ধারা লঙ্গনের দায়ে ২৭ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ প্রদান করেন বানারীপাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জি এম এ মুনিব । ৭ ফেব্রুয়ারী (শনিবার) সকাল ১১ টায় বানারীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় জামায়াতে ইসলামী  কেন্দ্রীয় কমিটির পক্ষ হতে প্রচারনায় ব্যবহৃত গাড়ি ও সাউন্ট সিস্টেম নির্বাচনী প্রচারণাকালে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় অনুমোদনবিহীন নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত একটি ইলেকট্রোলাইট বাহন জব্দ করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দকৃত বাহনটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। নির্বাচনী বিধিমালা অনুযায়ী নির্ধারিত সময়ের আগে প্রচারণা পরিচালনার দায়ে এ ব্যবস্থা নেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জি এম এ মুনিব জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। নির্বাচন পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিয়ম অনুযায়ী নির্ধারিত সময় অর্থাৎ বিকাল ২টার পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বাহনটি ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য তারা সকাল ১০ টার দিকে নির্বাচনী আচরণবিধি না মেনে পৌরসভার মূল পয়েন্ট বাসস্ট্যান্ডে উচ্চ শব্দে বরিশাল -২ আসনের জামায়াতে ইসলামির প্রাথীর নির্বাচনী প্রচারনা চালানোর সময় গাড়িটি জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!