AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

“পবিত্রতার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করতে হবে” — জেলা প্রশাসক


Ekushey Sangbad
নাজমুল হক নাহিদ, আত্রাই, নওগাঁ
০৩:২৯ পিএম, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

“পবিত্রতার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করতে হবে” — জেলা প্রশাসক

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশের প্রথম নির্বাচন। আগামীর বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ বিনির্মাণে ভোট প্রদানের বিকল্প নেই। পাশাপাশি ভোট গ্রহণের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে দেশের স্বার্থে নিজের দায়িত্ব পবিত্রতার সঙ্গে পূর্ণ সততার সঙ্গে পালন করতে হবে।

তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হলে নির্বাচনকে সুন্দর ও নিরপেক্ষ পরিবেশে সম্পন্ন করতে হবে। ভোট গ্রহণে যারা দায়িত্ব পালন করবেন, তাদের অবশ্যই সরকারের নির্দেশনা অনুযায়ী নিজেদের দায়িত্ব যথাযথভাবে সম্পন্ন করতে হবে। কোথাও কোনো সমস্যা হলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা নিতে হবে। জেলা প্রশাসক সকলের সহযোগিতা কামনা করেন যাতে নওগাঁয় উৎসবমুখর ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন হয় এবং দেশের মধ্যে রেকর্ড গড়া সম্ভব হয়।

এ মন্তব্য তিনি করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে আত্রাই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায়। জেলা নির্বাচন অফিসের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক।

কর্মশালায় আত্রাই উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ আলাউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ও জেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল মোত্তালিব। প্রশিক্ষণে ভোটগ্রহণের নিয়মাবলি, দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা সমন্বয়, ব্যালট/ইভিএম ব্যবস্থাপনা, ঝুঁকিপূর্ণ কেন্দ্র মোকাবিলা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদানের নির্দেশনা প্রদান করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নির্বাচনের আনুষ্ঠানিক ডামাডোল শুরু হওয়ার আগে থেকেই জেলা পুলিশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর পরিশ্রম চলছে। নওগাঁর স্বার্থে জেলা পুলিশ যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডকে কঠোর হাতে দমন করতে প্রস্তুত। জেলাবাসীর সহযোগিতায় বড় ধরনের সহিংসতা ছাড়াই আসন্ন সংসদ নির্বাচন সম্পন্ন করার আশা প্রকাশ করেন তিনি।

 

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!