AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাবের-জুমার উপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
০২:৫৬ পিএম, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

জাবের-জুমার উপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে চলমান আন্দোলনের সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ও ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমাসহ আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৭টার দিকে জেলা শহরের শান্তিমোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। এসময় তারা সড়কে আগুন জ্বালিয়ে হামলার প্রতিবাদে স্লোগান দেয়। এতে রাজশাহী-সোনামসজিদ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে অনুরোধ করলে যান চলাচল স্বাভাবিক হলেও অবস্থান কর্মসূচি রাত ৯টা পর্যন্ত অব্যাহত ছিল।

আন্দোলনকারীরা বলেন, বিচার চাইতে গিয়ে এই হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই হামলায় জড়িতদের তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে শরীফ ওসমান হাদি হত্যার বিচার সম্পন্ন করতে হবে। দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দেন জুলাই যোদ্ধারা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহ্বায়ক আব্দুর রাহিম, সাবেক সমন্বয়ক আব্দুর রহমান মাহাদী, সাবেক সদস্য সচিব সাব্বির আহমেদ, সদস্য জাহিদ হাসান, মাহিন খানসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!