AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোদাগাড়ীতে শিক্ষাসফরে এসে ওয়াটার পুলে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু


Ekushey Sangbad
মোক্তার হোসেন, গোদাগাড়ী, রাজশাহী
০৯:১২ পিএম, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

গোদাগাড়ীতে শিক্ষাসফরে এসে ওয়াটার পুলে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু

রাজশাহীর গোদাগাড়ীতে শিক্ষাসফরে এসে সাফিনা পার্কের ওয়াটার পুলে সাঁতার কাটতে নেমে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে গোদাগাড়ী উপজেলার দিগ্রাম এলাকায় সাফিনা ওয়াটার পার্কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম আবিদ আহানাফ সোয়াদ (১৫)। সে বগুড়ার ইকরা মডেল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। তাকে উদ্ধার করে ২২ কিলোমিটার দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আবিদ পরিবারের সঙ্গে বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় বসবাস করলেও তার স্থায়ী ঠিকানা রংপুরের পীরগঞ্জ উপজেলার মাছখড়িয়া মাধবপুর সৈয়দপুর গ্রামে। সে ওই গ্রামের আবু হাসিব সোহরাওয়ার্দীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইকরা মডেল মাদ্রাসার শিক্ষার্থীরা শিক্ষাসফরে সাফিনা ওয়াটার পার্কে আসে। দিনভর বিভিন্ন রাইডে খেলাধুলার পর বিকালে কয়েকজন শিক্ষার্থী ওয়াটার পুলে নামে। এ সময় আবিদ পানিতে লাফ দিলে নাক, বুক ও মাথায় গুরুতর আঘাত পায়। একপর্যায়ে পানিতে তলিয়ে যায়। তার সহপাঠীরা চিৎকার শুরু করলে ওয়াটার পার্ক কর্তৃপক্ষ ও সঙ্গে থাকা শিক্ষকরা এগিয়ে আসেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, “আবিদের মাথা, নাক ও বুকে আঘাতের চিহ্ন আছে। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ থানায় নিয়ে এসে রাখা হয়েছে। এখান থেকে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিবার অভিযোগ বা মামলা দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় আমরা তদন্ত শুরু করেছি। যদি কারও গাফিলতি বা অবহেলা প্রমাণিত হয়, তবে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!