AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অভয়নগরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা



অভয়নগরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা

যশোরের অভয়নগরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে এই শোভাযাত্রার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি খুলনা–যশোর মহাসড়ক প্রদক্ষিণ করে নূরবাগ চত্বর জেলা পরিষদ ভবনের পাদদেশে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

শোভাযাত্রা ও সমাবেশে উপস্থিত ছিলেন যশোর জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি এস এম আশিকুজ্জামান, জেলা সেক্রেটারি মো. মিনারুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের পরিচালক সাজিদ হাসান, থানা সভাপতি মোহাম্মদ সাকিব হাসান, কলেজ শাখা সভাপতি মো. ফয়সাল আহমেদ, অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি সহকারী অধ্যাপক সরদার শরীফ হোসেনসহ শিবির নেতা ইয়াসিন, হাসিবুল এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ ও সমর্থকরা।

সমাবেশে বক্তারা বলেন, তারা পুনরায় দখলবাজ ও ফ্যাসিবাদীদের হাতে দেশ তুলে দিতে চান না। বক্তারা মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত ক্যাম্পাস এবং সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

যশোর জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি এস এম আশিকুজ্জামান বলেন, “যাদের হাতে দেশ নিরাপদ থাকবে, জনগণকে সেই নেতৃত্বকেই নির্বাচিত করতে হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!