AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুক্তিযোদ্ধাদের সঙ্গে সেলিমুজ্জামান সেলিমের মতবিনিময় সভা



মুক্তিযোদ্ধাদের সঙ্গে সেলিমুজ্জামান সেলিমের মতবিনিময় সভা

গোপালগঞ্জ-১ আসন (মুকসুদপুর–কাশিয়ানীর আংশিক) থেকে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং কেন্দ্রীয় বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ-সংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মুক্তিযোদ্ধাদের আবারও প্রস্তুত থাকার প্রয়োজন হতে পারে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে মুকসুদপুরে মুক্তিযোদ্ধাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অতীতে একটি নিষিদ্ধ ও গোপন রাজনীতিতে বিশ্বাসী দলের সঙ্গে বিএনপির রাজনৈতিক সম্পর্ক ছিল। তবে ওই দলটি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না বলেও তিনি মন্তব্য করেন।

সেলিমুজ্জামান সেলিম আরও বলেন, তাদের শীর্ষ নেতারা ১৯৭১ সালের কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সময়ে বক্তব্য দিয়ে থাকেন। সম্প্রতি নারী সমাজ ও নারীদের বিষয়ে দেওয়া একটি বক্তব্যকে তিনি অশোভন ও অনভিপ্রেত বলে উল্লেখ করেন।

বীর মুক্তিযোদ্ধা ফিরোজ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক রাফিকুজ্জামান শরিফ এবং বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন মুক্তিবাহিনীর কমান্ডার জাফর আহম্মেদ মল্লিক।

এ সময় মুকসুদপুর উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধারা সভায় অংশ নেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!