AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে: মামুনুল হক


Ekushey Sangbad
সাইফুল ইসলাম, নরসিংদী
০৩:৪৮ পিএম, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, “২০২৪ সালের জুলাই বিপ্লবে ছাত্র-জনতার নেতৃত্বে মানুষ নতুন স্বাধীনতার স্বপ্ন দেখেছিল। কিন্তু দেখা গেছে, ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র আবার ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে। রাজনীতির দুই ভূত কাঁধ থেকে নামাতে কেউ রাজি নয়। লুটপাট, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিও বন্ধ হয়নি।”

তিনি বলেন, বিপ্লবের সুফল সাধারণ মানুষের ঘরে পৌঁছায়নি। দিনমজুর, হকার—কেউই চাঁদাবাজি থেকে মুক্ত নয়। শোষণের ধরন বদলেছে না, শুধু চেহারা বদলেছে। বাংলাদেশ ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেলেও প্রকৃত স্বাধীনতার স্বপ্ন পূরণ হয়নি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর মানুষ ভেবেছিল তারা নিজেদের শাসন করবে, কিন্তু বাস্তবতা হলো, সাধারণ মানুষ এখনও শোষণ, দুর্নীতি ও বৈষম্যের শিকার।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে নরসিংদী-০৩ শিবপুর উপজেলার ইটাখলা বালুর মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন । সভা পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল আজিজ, সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা সভাপতি হাফেজ মাওলানা আব্দুল বাসেত কাসেমী।

তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবে বড় কোনো রাজনৈতিক দল নেতৃত্ব দেয়নি; নেতৃত্ব দিয়েছে ছাত্র-জনতা। তাই আমাদের লক্ষ্য শুধুমাত্র দলের বা জোটের নয়, বাংলার ১৮ কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ভোট দিয়ে ১১ দলীয় জোটকে বিজয়ী করতে হবে এবং ফ্যাসিবাদ চূড়ান্তভাবে বিদায় দিতে হবে।”

জনসভায় আরও বক্তব্য রাখেন— কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, নরসিংদী জেলা সভাপতি প্রিন্সিপাল আব্দুন নূর, জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

সভা শেষে আল্লামা মামুনুল হক রিকশা প্রতিকের প্রার্থী প্রিন্সিপাল মুফতি রাকীবুল ইসলামের হাতে রিকশা প্রতীকের রেপ্লিকা তুলে দেন এবং বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!