AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পত্নীতলায় বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন



পত্নীতলায় বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নওগাঁর পত্নীতলা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন (৭৫) বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মরহুমের প্রথম জানাজা উপজেলা সদর নজিপুর পাবলিক মাঠে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয় এবং রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয় শুক্রবার বাদ জুম্মা মাটিন্দর ইউনিয়নের মেহেরুল খযেরবাড়ি গ্রামে এবং পরবর্তীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাযা ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের সময় পত্নীতলা ইউএনও আলীমুজ্জামান মিলন, পত্নীতলা থানার ওসি মোঃ আসাদুজ্জামান আসাদ এবং পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। উপস্থিত ছিলেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদুল ইসলাম সহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মরহুম কর্মজীবনে সাবেক কৃষি কর্মকর্তা ছিলেন এবং উপজেলা সদর নজিপুর পৌর এলাকার মাদ্রাসা পাড়ার বাসিন্দা হিসেবে বসবাস করতেন। ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন মৃত্যুকালে অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার পরিবারে একজন কন্যা আফরোজা স্নিগ্ধা এবং এক পুত্র মেজর আরিফ হোসেন, যিনি বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!