আজ বাংলাদেশের ছাত্র সমাজের জন্য গৌরবময় এক দিন। দেশ যখন সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের কারণে ছাত্র সমাজের চরিত্রহরণে প্রবৃত্ত ছিল, তখনই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ইসলামী ছাত্রশিবির গঠন করা হয়েছিল। প্রতিষ্ঠাকালীন সময়ে ইসলামী ছাত্রশিবিরে মাত্র কয়েকজন ছাত্র ছিল, তবে আজ শিবিরের ছায়াতলে লাখ লাখ ছাত্র রয়েছে। ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠা থেকেই দেশ ও ছাত্র সমাজের কল্যাণে কাজ করে আসছে।
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাকালীন সময় থেকে এটি নানা গণঅভ্যুত্থান ও আন্দোলনে নেতৃত্ব দিয়েছে—৯০-এর গণঅভ্যুত্থান, ৯৬-এর অসহায়যোগ আন্দোলন, ২০০১-এর আধিপত্যবিরোধী আন্দোলন এবং সর্বশেষ ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান।
সিরাজগঞ্জ শহর শাখায় আয়োজিত ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-২ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোট ও নির্বাচনে অতন্দ্র প্রহরী হিসেবে থাকবে ইসলামী ছাত্রশিবির।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টায় সিরাজগঞ্জ শহর শাখার আয়োজনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তির সোপানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা ‘গণভোটে হ্যাঁ বলুন’, ‘দেশের জন্য প্রাণ দিতে ছাত্রশিবির অফুরান’, ‘বাংলাদেশ প্রান্ত জুড়ে শিবির জ্ঞানের চর্চা করে’, ‘সৎ মেধাবী গড়বে আগামী বাংলাদেশ’ ও ‘দেশকে ভালো রাখতে হলে সৎ পথে চলতে হবে’—এ ধরনের স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে রাখে।
সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি শামীম রেজা। অন্য বক্তাদের মধ্যে ছিলেন সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ সরকার ও দফতর সম্পাদক নাজমুল হাসান। বক্তারা জানান, ৬ ফেব্রুয়ারি ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে মীর কাশেম আলীর হাত ধরে জন ছাত্র নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ইসলামী ছাত্রশিবির। প্রতিষ্ঠাতার পর থেকে দেশের স্বার্থে এ পর্যন্ত ২৩৪ জন শাহাদত বরণ করেছে।
বক্তারা আরও বলেন, ইসলামী ছাত্রশিবির ছায়াতলে লাখ লাখ ছাত্র রয়েছে। ‘হ্যাঁ’ মানে স্বাধীনতা, আর ‘না’ মানে গোলামী। তাই আগামী জাতীয় নির্বাচনে শিবির ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

