কোটচাঁদপুরে বৃহস্পতিবার দুপুরে প্রাইভেট কারের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ঘটনা ঘটে স্থানীয় ফায়ার সার্ভিসের সামনের সড়কে।
মৃত ব্যক্তি জগন্নাথপুর গ্রামের রবিউল ইসলাম (৭০), মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে। তাঁর ছেলে জব্বার হোসেন জানান, রবিউল ইসলাম বাইসাইকেলে কোটচাঁদপুর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসার পর তাকে যশোর হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি বিকেলে মারা যান।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, তারা ঘটনাটি মৌখিকভাবে জেনেছেন এবং এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেননি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

