AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
বাগেরহাট-৪

আমি এমপি হলে সুন্দরবন হবে ডাকাতমুক্ত - সোমনাথ দে


Ekushey Sangbad
ফাহাদ হোসেন, মোরেলগঞ্জ, বাগেরহাট
০৮:৫৩ পিএম, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

আমি এমপি হলে সুন্দরবন হবে ডাকাতমুক্ত - সোমনাথ দে

বাগেরহাট-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী বাবু সোমনাথ দে বলেছেন, “আমি এমপি নির্বাচিত হলে এবং তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হলে সুন্দরবন হবে ডাকাতমুক্ত। এ অঞ্চলের জেলেদের জন্য সুন্দরবনে অভয়ারণ্য তৈরি করা হবে, যাতে তারা নির্ভয়ে মাছ আহরণ করতে পারেন।”

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় উপজেলার তাফালবাড়ি স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল আলম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোমনাথ দে।

সভায় বিশেষ অতিথি ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাবেক সভাপতি খান মতিয়ার রহমান, জেলা কমিটির সদস্য এডভোকেট ফারহানা জাহান নিপা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন, সাবেক সাধারণ সম্পাদক মোল্লা ইসাহাক আল। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাদল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলী সাদ্দাম দ্বীপ, উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা ইব্রাহিম, যুবদল নেতা মাসুম হোসাইন ও ছাত্রদল নেতা মামুন গাজী।

প্রধান অতিথি সোমনাথ দে আরও বলেন, নির্বাচিত হলে তিনি এলাকার সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং সুন্দরবনের বিভিন্ন বন্ধ পার্মিট পুনরায় চালু করবেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!