ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮নং খাগড়াছড়ি আসনের জামায়াত ইসলামী ও ১১-দলীয় জোট সমর্থিত প্রার্থী এড. এয়াকুব আলী চৌধুরী বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নির্বাচনী জনসভা করেছেন।
সভায় তিনি বলেন, “গত চুয়ান্ন বছরে যারা জনগণের টাকার হিসাব দিতে পারেননি, তারা যদি এবার জনগন ১১-দলীয় জোট সমর্থিত প্রার্থীকে নির্বাচিত করেন, প্রতিটি টাকার হিসাব জনগণের সামনে উপস্থাপন করা হবে।” তিনি আরও উল্লেখ করেন, শহীদ মাওলানা মতিউর রহমান, শহীদ আলী হোসেন মুজাহিদ ও শহীদ মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর অনুসারী হিসেবে তাদের সততা সবসময় পরীক্ষিত হয়েছে। তিনি বলেন, “তৎকালীন মন্ত্রীরা বিদেশ সফর শেষে লাখ লাখ টাকা বিল দিতেন, আমাদের নেতৃবৃন্দ ফেরার পর মাত্র পাঁচ থেকে ছয় হাজার টাকা বিল দিতেন। এটাই আমাদের নেতৃবৃন্দের সততার পরিচয়।”
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। এছাড়া এনসিপি দক্ষিণ অঞ্চলের সংগঠক এড. মনজিলা ঝুমা, জেলা আহ্বায়ক নূর আলম, মারমা কমিউনিটি থেকে চাইথোয়াই মারমা, কুশল চাকমা সহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলা-উপজেলার জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ ও ১১-দলীয় জোটের কর্মীসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

