AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাবেক মন্ত্রী যশোর ৪ আসনের প্রার্থী নাজিম উদ্দিনের নির্বাচনী সভা



সাবেক মন্ত্রী যশোর ৪ আসনের  প্রার্থী নাজিম উদ্দিনের নির্বাচনী সভা

সংসদীয় আসন যশোর-৪ (অভয়নগর, বাঘারপাড়া উপজেলা ও বসুন্দিয়া ইউনিয়ন) এর স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী নাজিম উদ্দীন আল আজাদের নির্বাচনী সভা বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নওয়াপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ডের নওয়াপাড়া জুট মিল গেটে অনুষ্ঠিত হয়।

রকিবুল ইসলামের সঞ্চালনায় এবং মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাজিম উদ্দীন আল আজাদ, যিনি যশোর-৪ আসনের মটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী, সাবেক সংসদ সদস্য, সাবেক হুইপ ও সাবেক মন্ত্রী।

বিপুলসংখ্যক সমর্থকের উপস্থিতিতে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আপনাদের সহযোগিতায় আমি আগেও সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছি এবং এলাকার অনেক উন্নয়ন করেছি। এখন লুটপাট ও দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করতে হলে সৎ ও যোগ্য নেতৃত্ব ছাড়া বিকল্প নেই। আমি ক্ষমতার রাজনীতি নয়, বরং জনকল্যাণের রাজনীতিতে বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, “যদি আবারও নির্বাচিত হতে পারি, আমি মাদক নির্মূল, সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং এলাকার উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করব।”

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এম. আমান উল্লাহ, সমাজসেবক অধ্যাপক মুক্তার আলী এবং আরও অনেকে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!