AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি: মো. মাজেদুল ইসলাম


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
০৮:০৬ পিএম, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি: মো. মাজেদুল ইসলাম

মুন্সীগঞ্জ-২ (লৌহজং–টঙ্গীবাড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. মাজেদুল ইসলাম বলেছেন, “জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো।”

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মালির অংক বাজার ও নওপাড়া বাজারে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

গণসংযোগের সময় মো. মাজেদুল ইসলাম সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন। পাশাপাশি তিনি নিজের নির্বাচনী ভাবনা ও উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। এ সময় এলাকার ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

গণসংযোগকালে তার সঙ্গে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। গণসংযোগকে ঘিরে বাজার এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে জনগণের আস্থা ও সমর্থন আরও দৃঢ় হয়েছে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!