AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বড়াইগ্রামে মহিলা জামায়াতের বিশাল মিছিল


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, নাটোর
০৫:৩৫ পিএম, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

বড়াইগ্রামে  মহিলা জামায়াতের বিশাল মিছিল

নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিমের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে মহিলা জামায়াতের উদ্যোগে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে নগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক মহিলা নেত্রী-কর্মী ও সমর্থকরা মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা হাতে দাঁড়িপাল্লা প্রতীকের পোস্টার, ব্যানার ও ফেস্টুন বহন করেন এবং দাঁড়িপাল্লায় ভোট দিন, সৎ ও যোগ্য নেতৃত্বের পক্ষে দাঁড়িপাল্লা সহ বিভিন্ন স্লোগান দেন।

এ সময় বক্তারা বলেন, ‘দেশের ন্যায়বিচার, সুশাসন ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে মাওলানা আব্দুল হাকিমকে বিজয়ী করতে মহিলা সমাজ ঐক্যবদ্ধভাবে কাজ করছে।’ তারা আগামীর নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!