AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গুমখুনের রাজনীতি চাই না: পীর চরমোনাই


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, মাদারীপুর
০৩:৫৯ পিএম, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

গুমখুনের রাজনীতি চাই না:  পীর চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, আমরা গুমখুনের রাজনীতি চাই না, আমরা কোনো মায়ের কান্না শুনতে চাই না। দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ান হতে চাইনা। এই পরিবর্তনের জন্যই ইসলামের পক্ষে হাতপাখায় ভোট চাই।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর-১ আসনের শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের মাঠে ইসলামি আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলার উদ্যোগে এক নির্বাচনী মহাসমাবেশে তিনি এ কথা বলেন।

চরমোনাই পীর মো. রেজাউল করীম বলেন, আমরা একটি স্বপ্ন, ভিশন ও অঙ্গীকার নিয়ে রাজনীতিতে নেমেছি। বাংলার মানুষের মাঝে আজ যে জাগরণ তৈরি হয়েছে এবং তরুণদের বুকে যে সাহস পুঞ্জিভূত হয়েছে, তাতে আমি দৃঢ়ভাবে বলতে পারি - হাজী শরীয়াতুল্লাহর এই পুণ্যভূমিতে এবার ইনসাফের শাসন কায়েম হবে, ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ আর কোনো জমিদারি রাজনীতি দেখতে চায় না। সাধারণ মানুষ এখন মেহনতি মানুষের অধিকার আদায়ের রাজনীতিকে গ্রহণ করছে।‍‍`

মুফতি সৈয়দ মো. রেজাউল করীম মাদারীপুর-১ আসনের প্রার্থীর জন্য ভোট চেয়ে বলেন, ‍‍`এদেশে আওয়ামী লীগ এলে বিএনপি পালায়, বিএনপি এলে আওয়ামী লীগ পালায়। কিন্তু মাওলানা আকরাম হোসাইন যদি এমপি হন; তবে কাউকে পালাতে হবে না। ইনসাফ ও সাম্যের মাধ্যমেই মানুষের প্রকৃত মুক্তি আসবে এবং শোষণের হাত থেকে সাধারণ জনগণ রেহাই পাবে।‍‍`

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!