প্রত্যাশিত বাউফল ও কাঙ্ক্ষিত নেতৃত্ব গড়ার লক্ষ্যে পটুয়াখালী-(২) বাউফল আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের মনোনীত প্রার্থী এবং ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বাংলাবাজারস্থ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহার ঘোষণাকালে শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাউফলের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও জনবান্ধব নেতৃত্ব নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য।
বাউফলকে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এখানে থাকবে ন্যায়বিচার, কর্মসংস্থান ও মানবিক মূল্যবোধের রাজনীতি।

ঘোষিত ইশতেহারে তিনি বিশেষভাবে যে বিষয়গুলো গুরুত্ব দেন তার মধ্যে রয়েছে,
দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত প্রশাসন গঠন শিক্ষার মানোন্নয়ন ও নৈতিক শিক্ষার প্রসার, বেকার যুবকদের জন্য কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কৃষক, জেলে ও শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা স্বাস্থ্যসেবা সহজলভ্য ও মানসম্মত করা, নারী এবং শিশুদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা, অবহেলিত চরাঞ্চল ও গ্রামাঞ্চলের টেকসই উন্নয়ন।
তিনি আরও বলেন, এই ইশতেহার কোনো কাগজে প্রতিশ্রুতি নয়, এটি বাস্তবায়নের জন্য জনগণকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। জনগণের ভোট ও সমর্থন পেলে বাউফলবাসীর প্রত্যাশা বাস্তবে রূপ দিতে ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

