নরসিংদীর শিবপুরে নিরাপদ রপ্তানিযোগ্য ফল ও সবজি আবাদে দিনব্যাপী উত্তম কৃষি চর্চা (GAP) সার্টিফিকেশন” বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি দিনব্যাপী শিবপুর উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরণের সভাপতিত্বে উপস্থিত থেকে উত্তম কৃষি চর্চা বিষয়ে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দেন জেলা কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সুভ্রত কান্তি দত্ত।
এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার হাবিবুর রহমানসহ উপজেলা কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

