জাতীয় পাটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, সুন্দরগঞ্জের মানুষকে নিরাপত্তা দিতে পারবে জাতীয় পাটি, তাই লাঙলে ভোট দিতে হবে।
মঙ্গলবার রাত ৭টার দিকে ধুবনী কঞ্চিবাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় পাটির নির্বাচনী সভায় প্রাধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন, দেশের জন্য সকল রাজনৈতিক দল আন্দোলন করেছে। সকল দলের ভূলত্রুটি আছে, সে জন্য কোন দলকে ব্যান্ড করা রাজনৈতিক সমাধান হতে পারে না। দেশে সুশাসন নেই। দেশ একটি ক্লান্তি লগ্নে দাড়িয়ে আছে। আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য জাতীয় পাটিকে ভোট দিতে হবে।দেড় বছরে সরকার এই দেশকে নরকে পরিনত করেছে। তিনি দলীয় নেতাকর্মীকে এক্যবদ্ধ থেকে মবকে মোকাবেলা করার আহবান জানান।
সুন্দরগঞ্জের ভাগ্য পরিবর্তনের জন্য লাঙলে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠাতে হবে। তাহলে সুন্দরগঞ্জের মানুষ শান্তিতে থাকতে পারবেন।
সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পাটির সাবেক এমপি মো. ওয়াহেদুজ্জামান সরকার বাদশা, উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান মন্ডল প্রমূখ।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

