AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদগঞ্জে বিএনপি প্রার্থীর গণসংযোগ



ফরিদগঞ্জে বিএনপি প্রার্থীর গণসংযোগ

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল।

গত ৫ আগস্টের গণঅভ্যুত্থান জনগণের হারানো অধিকার পুনরুদ্ধারের নতুন পথ খুলে দিয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করে তারুণ্যের অহংকার তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে হবে।

​মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদগঞ্জের চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত ধারাবাহিক পথসভা ও গণসংযোগে তিনি এসব কথা বলেন।

​লায়ন হারুন বলেন, ৫ আগস্টের বিপ্লবের পর এবারের নির্বাচন জনগণের জন্য নিজেদের ভাগ্য পরিবর্তনের ঐতিহাসিক সুযোগ। গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের একমাত্র প্রতীক ‘ধানের শীষ’। তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, কোনো প্রকার বিভ্রান্তিতে কান না দিয়ে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে।

বিএনপির ৩১ দফা কর্মসূচির গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, এই কর্মসূচিতে সাধারণ মানুষের সামাজিক নিরাপত্তা ও নারীদের অধিকার রক্ষার বিশেষ পরিকল্পনা রয়েছে। এসব সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ভোটাধিকার প্রয়োগের কোনো বিকল্প নেই।

পথসভা ও গণসংযোগকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট দুলাল মিয়া পাটওয়ারী, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাছির আহাম্মেদ, বিএনপি নেতা সুমন মেম্বার, সুমন হাওলাদার, আজাদ পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, সাবেক সংসদ সদস্যের পুত্র সাদমান সাকিব অপূর্ব, স্বেচ্ছাসেবক দল নেতা মানিক পাটওয়ারীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!