নওগাঁর মান্দায় অবৈধভাবে খননকৃত মাটি ইটভাটায় বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার চৌবাড়িয়া বাজারসংলগ্ন বিল আন্দাসুরা এলাকায় শীব নদীর পাড়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কোনো ধরনের অনুমতি ছাড়াই অবৈধভাবে খননকৃত মাটি ইটভাটায় বিক্রি করার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৫(২) ধারায় দোষী সাব্যস্ত করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন, ‘অনুমতি ছাড়া মাটি কর্তন বা বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। এতে পরিবেশের পাশাপাশি কৃষিজমির মারাত্মক ক্ষতি হয়।’
তিনি আরও বলেন, ‘আইন অমান্যকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।’
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

