AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজশাহীতে বিদেশি রিভলবারসহ অস্ত্র ও গুলি উদ্ধার


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, রাজশাহী
০৩:১৯ পিএম, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

রাজশাহীতে বিদেশি রিভলবারসহ অস্ত্র ও গুলি উদ্ধার

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পুরাতন ফুদকিপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটারগান, দুটি এয়ারগান ও ২০ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করেছে র‌্যাব-৫।

র‌্যাব-৫ সূত্রে জানা গেছে, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং সন্ত্রাস, অস্ত্র ও মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে প্রতিষ্ঠালগ্ন থেকেই র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে সিপিএসসি, র‌্যাব-৫ এর একটি গোয়েন্দা ও আভিযানিক দল শাহমখদুম থানাধীন পুরাতন ফুদকিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, ওই এলাকায় কয়েকজন ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালানো হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা দ্রুত পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে একটি হলুদ রঙের বস্তা ও একটি লাল রঙের শপিং ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটারগান, দুটি এয়ারগান এবং ২০ রাউন্ড পিস্তলের তাজা গুলি পাওয়া যায়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, উদ্ধার করা আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাহমখদুম থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!