AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ময়মনসিংহ-৩ আসনে বিএনপি প্রার্থীর কর্মীদের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা


Ekushey Sangbad
মো. হুমায়ুন কবির, গৌরীপুর, ময়মনসিংহ
০১:১২ পিএম, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

ময়মনসিংহ-৩ আসনে বিএনপি প্রার্থীর কর্মীদের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহ-৩ (১৪৮) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, হুমকি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলেছে বিএনপি। এসব অভিযোগের বিষয়ে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় গৌরীপুর পৌর বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল হক।

লিখিত বক্তব্যে তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের নির্বাহী কমিটির সদস্য এম. ইকবাল হোসেইন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল ও আচরণবিধি অনুসরণ করে বিএনপি প্রার্থী ও নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

তবে তিনি অভিযোগ করেন, এই আসনে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান এবং তার সহযোগীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিএনপি প্রার্থী, নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে অশালীন বক্তব্য, হুমকি ও উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২৯ জানুয়ারি স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান তার ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে ছাত্রদল নেতা মো. মামুন আল-আমিনকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। পরদিন ৩০ জানুয়ারি স্বতন্ত্র প্রার্থীর ছোট ভাই, হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ও বর্তমানে জামিনে থাকা মাসুদ পারভেজ কার্জনও একই ব্যক্তিকে মোবাইল ফোনে হুমকি দেন বলে দাবি করা হয়। এসব ঘটনায় সহকারী রিটার্নিং কর্মকর্তা, গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং গৌরীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানানো হয়।

অ্যাডভোকেট নুরুল হক বলেন, এসব অভিযোগের বিষয়ে একাধিকবার প্রশাসনের কাছে লিখিতভাবে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে বিএনপির নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

তিনি আরও বলেন, ধানের শীষ প্রতীকের পক্ষে এলাকায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিএনপি প্রার্থীকে সমর্থন জানাচ্ছেন। এ জনপ্রিয়তা দেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থী পরাজয় আঁচ করতে পেরে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ভয়ভীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা জাতির বিবেক। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে এসব হুমকি ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রশাসন ও দেশবাসীর নজরে আনবেন।” একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকা এবং সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!