AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জমি দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০


Ekushey Sangbad
মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি, জামালপুর
০৯:৫৬ পিএম, ২ ফেব্রুয়ারি, ২০২৬

জমি দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

জামালপুরের মাদারগঞ্জে খাস জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের বাগলেরগড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাগলেরগড় এলাকার মামরুল আলী ও বিলেত আলীর মধ্যে একটি খাস জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই জমির ফসল তোলাকে কেন্দ্র করে সোমবার দুপুরে বিরোধ চরম আকার ধারণ করে। একপর্যায়ে উভয় পক্ষের প্রায় পাঁচ শতাধিক মানুষ দেশীয় অস্ত্র—দা, লাঠি, ফালা, ইটের টুকরো—নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। গুরুতর আহতদের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

গুরুতর আহতদের মধ্যে রয়েছেন-বাগলেরগড় এলাকার মৃত বাহাজ মেম্বারের ছেলে আবু বক্কর সিদ্দিক (৫০), মৃত জয়নাল মণ্ডলের ছেলে মমিন (৪৫), আবুল হাসেমের ছেলে মতিবর (৪০), শামসুল হকের ছেলে রেজাউল (৩৭), মৃত মালেকের ছেলে মান্নান (৫০), মৃত তোতা মণ্ডলের ছেলে বিল্লাল (৩৮), আব্দুল মোতালেবের ছেলে সাঈদ (৩৫), বাইতুল্লাহর ছেলে আলাউদ্দিন (৪০), মৃত হোসেন মণ্ডলের ছেলে সরুজ (৫০) ও আব্দুল গফুর (৬০), মৃত মফিজ উদ্দিন মেম্বারের ছেলে আবুল হোসেন (৬০), কালু ফকিরের ছেলে হইবর (৪৫), মৃত গেদা মণ্ডলের ছেলে জহুরুল ইসলাম (৪০), বেলাল (৪৫), মৃত আমির উদ্দিন মণ্ডলের ছেলে আমিনুর (৫০), দুলাল মণ্ডলের ছেলে ইউসুফ (১৭), মৃত খোকা মণ্ডলের ছেলে শাহীনুর রহমান (৫৫), মৃত রমিজ উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৪০), জহুরুল ইসলাম (৩৫), শেখ ফরিদের ছেলে সিফাত (১৭) এবং আবুল হোসেনের ছেলে ইউসুফ আলী (২৮)।
এ ছাড়া আরও ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন বলে এলাকাবাসী জানিয়েছেন।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, "ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উভয় পক্ষকে লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি"।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!