AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
জামালপুর-৩

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী শুভ’কে শোকজ


Ekushey Sangbad
সাইফুল, মাদারগঞ্জ, জামালপুর
০৮:৪৩ পিএম, ২ ফেব্রুয়ারি, ২০২৬

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী শুভ’কে শোকজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনুসন্ধান ও বিচারিক কমিটি জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী (শুভ)-কে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে।

নোটিশে আগামী ০৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য বা ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশ জারি করেন মেলান্দহের সিভিল জজ ও নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য আরিফ হোসাইন।

নোটিশে উল্লেখ করা হয়, ৩০ জানুয়ারি মাদারগঞ্জ হাওয়াই রোডে শুভ তার কাপ-পিরিচ প্রতীকের সমর্থনে একটি নির্বাচনী মিছিল পরিচালনা করেন। যাচাই করা ভিডিও ক্লিপ অনুযায়ী, মিছিলে ড্রোন ক্যামেরা ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এটি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি, ২০২৫-এর বিধি ৯(চ) লঙ্ঘন।

বিধি ৯(চ) অনুযায়ী, কোন প্রার্থী বা তাদের পক্ষে কেউ নির্বাচনী প্রচারণার সময় ড্রোন বা কোয়াডকপ্টার ব্যবহার করতে পারবে না।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান জানান, “নোটিশের কপি পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!