AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বানারীপাড়ায় সাংবাদিকদের সাথে সেনাকর্মকর্তাদের সমন্বয় সভা


Ekushey Sangbad
মোঃ জাকির হোসেন, বানারীপাড়া, বরিশাল
১০:০১ পিএম, ১ ফেব্রুয়ারি, ২০২৬

বানারীপাড়ায় সাংবাদিকদের সাথে সেনাকর্মকর্তাদের সমন্বয় সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তারা ১ ফেব্রুয়ারি রবিবার সকালে বানারীপাড়ার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সমন্বয় সভা করেন।

সমন্বয় সভায় ৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক ব্রিগেডের অধীন ৬২ ইস্ট বেঙ্গলের দায়িত্বপূর্ন এলাকা বানারীপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন মেজর মোহাইমিনুল হক মেনন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং অংশগ্রহণমূলকভাবে অনুষ্ঠানের ক্ষেত্রে সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

পাশাপাশি, অবৈধ অস্ত্র উদ্ধার, নির্বাচন ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির সম্ভাব্য ব্যক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের তথ্য সরবরাহের মাধ্যমে সেনাবাহিনীকে সহায়তা করার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

বানারীপাড়া প্রেসক্লাবের সাংবাদিকরা আশ্বাস দেন, বানারীপাড়া প্রেসক্লাবের সঙ্গে সম্পৃক্ত সংবাদকর্মীরা তাদের দায়িত্ব ও কর্তব্য সততার সঙ্গে পালন করবে এবং সুন্দর নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের সহযোগিতা করবে।

উল্লেখ্য, সেনাবাহিনী বানারীপাড়ায় অস্থায়ী ক্যাম্প স্থাপন করার পর থেকে অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বক্ষণিক কার্যক্রম অব্যাহত রেখেছে। বানারীপাড়া উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে তারা সুশৃঙ্খলতার নিয়ম-কানুনের বার্তা পৌঁছে দিচ্ছেন।

সভায় উপস্থিত ছিলেন সেনা কর্মকর্তাদের মধ্যে লেফটেন্যান্ট মোঃ মাহফুজ এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার করিমুল হাসান। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক মাইদুল ইসলাম সফিক, সাংগঠনিক সম্পাদক জাহিন খালাসি, নুরুজ্জামান পলাশ, সহ-সম্পাদক সাব্বির হোসেন, সাংবাদিক হুমায়ুন প্রমুখ।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!