AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
রাজশাহী-১

ঈগল প্রতীকের প্রার্থীর গণসংযোগ


Ekushey Sangbad
গোদাগাড়ী উপজেলা প্রতিনিধি, রাজশাহী
০৮:৩৩ পিএম, ৩১ জানুয়ারি, ২০২৬

ঈগল প্রতীকের প্রার্থীর গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে আমার বাংলাদেশ পার্টি এবি পাটির প্রার্থী অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী ঈগল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছে।

শনিবার (৩১ জানুয়ারি) দিনব্যাপি গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের কমলাপুর এলাকায় গ্রামাঞ্চলের বিভিন্ন পাড়া-মহল্লা, বাজার ও দোকানে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। ঈগল প্রতীকে ভোট চান।
তারপরে ড. আব্দুর রহমান মুহসেনী গোগ্রাম ইউনিয়নের কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মুল্কি ডাইং নতুন প্রজন্ম আয়োজিত ডে নাইট ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন।  
তিনি বলেন,বলেন, “দেশে বেকারত্ব চাই না। জুলুম-নির্যাতন ও অবিচারের বিরুদ্ধে লড়াই করতে হলে প্রয়োজন সৎ যোগ্য ও সাহসী নেতৃত্ব।
তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে রাজশাহী-১ আসনকে একটি আদর্শ ও উন্নয়নসমৃদ্ধ জনপদে রূপান্তর করা হবে। এ লক্ষ্যে শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকীকরণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও চিকিৎসা সুবিধা,রাস্তা-ঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন,কৃষিভিত্তিক শিল্প-কারখানা স্থাপন,কর্মসংস্থান, সৃষ্টিও বেকারত্ব হ্রাস, এবং আইনের শাসন প্রতিষ্ঠা।
গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দ, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে এলাকার দীর্ঘদিনের সমস্যার টেকসই সমাধান সম্ভব হবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!