AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেন্দুয়ায় গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার


Ekushey Sangbad
কেন্দুয়া উপজেলা প্রতিনিধি, নেত্রকোনা
০৫:১২ পিএম, ৩১ জানুয়ারি, ২০২৬

কেন্দুয়ায় গাঁজাসহ তিন  মাদক কারবারি  গ্রেফতার

নেত্রকোণার কেন্দুয়া র‍্যাবের অভিযানে ৭২ কেজি গাঁজাসহ তিন জন মাদক কারবারি কে আটক করা হয়েছে।

এ সময় গাঁজা বহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, মোবাইল ও ১৭শত টাকা জব্দ করা হয় । উদ্ধারকৃত গাঁজার মূল্য ১৪ লাখ ৪০ হাজার টাকা ।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মেহেদী মাকসুদ এ সব তথ্য নিশ্চিত করেন ।

তিনি জানান, গত শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে ময়মনসিংহ র‍্যাব-১৪, গোপন সংবাদের ভিত্তিতে সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামে এ অভিযান পরিচালনা করে আটক করে তাদের । পরে কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয় ।

গ্রেফতাররা হলেন, ডাউকি গ্রামের মৃত জুবেদ আলীর ছেলে মোঃ জিয়াউর রহমান (৪৫) । তার সঙ্গে থাকা গ্রেফতার হওয়া অন্য দুজন হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মৃত আবু মিয়ার ছেলে নাজিম উদ্দীন (৪৯) এবং ব্রাহ্মণবাড়িয়া সদর থানার আবু তাহেরের ছেলে মোঃ লিটন (২২) ।

এ বিষয়ে অফিসার ইনচার্জ মোঃ মেহেদী মাকসুদ আরো বলেন, ময়মনসিংহ র‍্যাব-১৪, মাদকবিরোধী অভিযানে আটক করে এবং পরে থানায় হস্তান্তর করেন তাদের । ইতোমধ্যে মাদক বিরোধী আইনে মামলা রজু হয়েছে।

তাদেরকে দুপুরের দিকে নেত্রকোনা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে  বলেও জানান তিনি।

 

একুশে সংবাদ/ওজি 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!