AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পার্বতীপুর সমিতি ঢাকার বার্ষিক বনভোজন অনুষ্ঠিত



পার্বতীপুর সমিতি ঢাকার বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

রাজধানী ঢাকায় বসবাসরত দেশের উত্তরাঞ্চলের রেলওয়ে জংশনখ্যাত ও খনিজসম্পদে সমৃদ্ধ দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার অধিবাসীদের নিয়ে গঠিত বৃহৎ সংগঠন “পার্বতীপুর সমিতি ঢাকা”-এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও বার্ষিক বনভোজন–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, শুক্রবার (৩০ জানুয়ারি) গাজীপুরে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিতে “পার্বতীপুর সমিতি ঢাকা”-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমিতির সদস্যদের চিত্তবিনোদনের জন্য ক্রীড়া প্রতিযোগিতা, লটারি, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই সঙ্গে সকালের নাশতা ও দুপুরের খাবারের ব্যবস্থাও ছিল।

অনুষ্ঠানে সমিতির সব পুরুষ সদস্যকে সমিতির নাম খচিত হাতঘড়ি উপহার দেওয়া হয়। বনভোজনে সমিতির পাঁচ শতাধিক সদস্য অংশ নেন। সমিতির সভাপতি মেজর (অব.) মিজানুর রহমান মণ্ডল, সাধারণ সম্পাদক মাহবুব, সাবেক সভাপতি মাসুম, সাবেক সাধারণ সম্পাদক জাকির, রঞ্জু, জিকরুল, শুভসহ আরও অনেকে অনুষ্ঠান সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সমিতির সভাপতি মেজর (অব.) মিজানুর রহমান মণ্ডল বলেন, “পার্বতীপুর সমিতি ঢাকা”-এর এবারের বনভোজন ছিল জাঁকজমকপূর্ণ ও ভিন্ন আঙ্গিকের। এ জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি আগেভাগেই সম্পন্ন করা হয়েছিল। তিনি ঢাকায় বসবাসরত সব পার্বতীপুরবাসীকে এ বনভোজনে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!