ঝালকাঠির রাজাপুর উপজেলায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার একটি উঠান বৈঠকের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত হন।
যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন গণঅধিকার পরিষদের রাজাপুর উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল হামিদ এবং শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝালকাঠি জেলা সভাপতি ইঞ্জিনিয়ার আল-আমিন।
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক-এর উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, অ্যাডভোকেট শাহ আলমসহ এনসিপি ও ১১ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী আদর্শ বাস্তবায়ন ও দেশের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যেই তারা জামায়াতে ইসলামীর প্ল্যাটফর্মে যোগ দিয়েছেন। নৈতিকতা ও আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর ভূমিকার প্রতিও তারা আস্থা প্রকাশ করেন।
এ সময় জামায়াত নেতারা নতুন যোগদানকারীদের স্বাগত জানান এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

