AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল এস-এর বর্ষপূর্তি উদযাপন


Ekushey Sangbad
মোঃ মুরাদ মিয়া, শেরপুর জেলা প্রতিনিধি
১১:১৯ এএম, ৩১ জানুয়ারি, ২০২৬

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল এস-এর বর্ষপূর্তি উদযাপন

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশের প্রথম এআই প্রযুক্তিনির্ভর স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৮টায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

চ্যানেল এস-এর শেরপুর জেলা প্রতিনিধি মো. মনিরুজ্জামান রাসেল-এর সভাপতিত্বে আয়োজিত বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা।

শেরপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক জাহিদুল হক সৌরভ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছামূলক বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ আরও অনেকে।

এ সময় বক্তারা বলেন, নিরপেক্ষ সংবাদ পরিবেশন, সময়োপযোগী ও দর্শকদের চাহিদানুযায়ী অনুষ্ঠান উপস্থাপনের মাধ্যমে চ্যানেল এস দর্শকপ্রিয়তা অর্জন করছে। “সব কথা সবার কথা”—এই স্লোগানকে ধারণ করে আগামী দিনগুলোতে চ্যানেল এস দর্শকদের কাছে আরও নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!