জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, "এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুথান করি নাই। বরং আর কেউ যাতে স্বৈরাচার না হতে পারে সেজন্য গণঅভ্যুত্থান হয়েছিল। আমরা দাবী তুলেছিলাম রাষ্ট্র সংস্কারের নতুন বন্দোবস্তের। কিন্তু একটি দল প্রথম থেকেই সংস্কারের বিরোধিতা করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পোস্ট অফিস সড়কে ১১ দলের এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তারা ফ্যাসিবাদী আমলের ৩১ দফা দিয়ে রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু ৫ আগস্টের পর দেখলাম তাদের সেই প্রতিশ্রুতি নেই। আগামী নির্বাচনে তারা জয়ী হতে পারে তারা কোন কথাই রাখবে না"।
নাহিদ ইসলাম বলেন, এদেশের মানুষকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। ক্ষমতায় গেলে শিক্ষা,স্বাস্থ্য ও কর্মসস্থান তিন বিষয়ের উপর নজর দিতে হবে। দেশে যে দুর্বৃত্ত ও দুর্বৃত্তায়নের রাজনীতি আছে এসব বন্ধ করতে হবে। অনেক রাজনীতি অনেক অভিজ্ঞতা আমরা দেখেছি।
বাংলাদেশকে আমরা একটি পরিবর্তন দেখতে চাই। গত ৫০ বছরে আপনারা রাজনীতি দেখেছেন। এদেশে লুটপাটে রাজনীতি আপনারা দেখেছেন, আপনারা আওয়ামী লীগ-বিএনপির এই দুই দলের রাজনীতি দেখেছেন। এবার নতুন ১১ দলীয় জোট যেই জুটে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে। সংস্কারের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবে। আপনারা তাই এগারো দলীয় জোটের সাথে থাকুন। আপনারা ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী শাপলা কলি জয়যুক্ত করুন।
তিনি আরো বলেন, একটি দলের নেতারা এখন নতুন নতুন কথার ফুলঝুরি দিচ্ছে। ঋণখেলাপিদের নমিনেশন দিয়ে সংসদে নেয়ার চেষ্টা করা হচ্ছে। দ্বৈত নাগরিকত্বদের নমিনেশন দিয়ে সংসদে নেয়ার চেষ্টা চলছে। নতুন করে লুটপাট এবং ঋণখেলাপী, টাকা পাচারের নতুন পরিকল্পনা নতুন প্লান করা হচ্ছে। এসব প্লানের বিরুদ্ধে আপনারা জবাব দিবেন ব্যালট বিপ্লবের মাধ্যমে ১২ ফেব্রুয়ারি।
আজকে যে দল বিভিন্ন কার্ডের কথা বলছে তারা ২০০১ সালের নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিল দরিদ্র জনগোষ্ঠীকে স্বাস্থ্য সেবা দিবে, শ্রমিক কৃষককে পেনশন মওকুফ করে দিবে, বেকার ভাতা-দিবে। এগুলো তাদের নির্বাচনী ইশতেহার ছিল। কিন্তু নির্বাচিত হয়ে তারা একটি কথাও রাখতে পারেনি। বংলাদেশের মানুষ তরুণদের উপর ভরসা রেখে গণ অভ্যুত্থান এসেছিল, তরুণদের প্রতি আশা ভরসা এখনো রয়েছে। সেই আশা ভরসার প্রতিফলন ঘটবে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে। এ সময় আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে শাপলা কলির পক্ষে এবং হ্যাঁ ভোটের পক্ষে জনসমর্থন প্রত্যাশা করেন তিনি।

নরসিংদী -২ পলাশ আসনের ১১ দলের প্রার্থী গোলাম সারোয়ার তুষারের সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ।
প্রধান বক্তার বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, যারা আবারও আওয়ামীলীগকে ফেরাতে চায়, আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে আমরা তাদের বিতাড়িত করব।
পথসভা সভায় আরো উপস্থিত ছিলেন, এনসিপির নরসিংদী জেলার সদস্য সচিব আওলাদ হোসেন জনি, যুগ্ম আহ্বায়ক নাঈম খান, পলাশ উপজেলার সমন্বয়কারী সাইদুল ইসলাম রাকিব, যুগ্ম সমন্বয়কারী জুয়েল ভূইয়া প্রমুখ।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

