AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেন্দুয়ায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ তিন নেতা বহিষ্কার


Ekushey Sangbad
আশরাফ গোলাপ, কেন্দুয়া, নেত্রকোনা
০৭:২৪ পিএম, ২৯ জানুয়ারি, ২০২৬

কেন্দুয়ায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ তিন নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংঘাত সৃষ্টি এবং সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেত্রকোনার কেন্দুয়া উপজেলা শাখার আহ্বায়ক ফরিদ আহম্মেদসহ তিন নেতাকে বহিষ্কার করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি।

বহিষ্কৃত অন্যরা হলেন—উপজেলা শাখার সদস্য কামাল হোসেন এবং কেন্দুয়া পৌর শাখার আহ্বায়ক শাওন খন্দকার। তাদের সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের সকল নেতাকর্মীকে তাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মো. ওসমান গনির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের অনুমোদনক্রমে এ বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!