AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাপ-দাদার জমি বিক্রি করে রাজনীতি করি: ফখরুল


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
০২:২২ পিএম, ২৯ জানুয়ারি, ২০২৬

বাপ-দাদার জমি বিক্রি করে রাজনীতি করি: ফখরুল

‘২০০১ সালে নির্বাচনে আপনারা মা-বোনেরা ডিম বিক্রি করে, মুরগি ও সবজি বিক্রি করে জমানো টাকার মালা বানিয়ে আমাকে দিয়েছেন। আমাকে নির্বাচিত করেছেন।

আমি আপনাদের জন্য কাজ করার চেষ্টা করেছি। আমি আমার বাপ-দাদার জমি বিক্রি করে রাজনীতি করি। আমি ঢাকায় যে গাড়িটাতে ব্যবহার করি সেটা ২০ বছর আগের। এখন যে গাড়িটায় চড়ে এসেছি এটা আমার না, আমাদের এক সমর্থকের।’

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের মানবকল্যাণ গ্রামে নির্বাচনি পথসভায় বক্তব্যকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

তিনি বলেন, আমি আপনাদের পরিচিত মানুষ। ১৯৮৬ সাল থেকে আপনারা আমাকে চিনেন। তখন আমি পৌরসভার চেয়ারম্যান ছিলাম। তখন থেকে এখন পর্যন্ত আমার বিরুদ্ধে আঙুল তুলে কেউ বলতে পারবে না, আমি আপনাদের আমানতের খেয়ানত করিনি।

আমাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি সংসদে যেতে পারবো এবং আপনাদের জন্য কাজ করতে পারবো। আমি কাজ করা লোক।

 

একুশে সংবাদ/ওজি

 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!