AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি নেওয়া সেই সচিব কারাগারে


Ekushey Sangbad
আলমগীর মন্ডল, মিরপুর, কুষ্টিয়া
০৪:৩৪ পিএম, ২৮ জানুয়ারি, ২০২৬

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি নেওয়া সেই সচিব কারাগারে

মুক্তিযোদ্ধা চাচাকে পিতা হিসেবে দেখিয়ে কোটায় বিসিএস ক্যাডার হওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (ওএসডি) মো. কামাল হোসেনকে আদালত কারাগারে পাঠিয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তার জামিন বাতিল করে এ আদেশ দেন।

দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি জানান, আসামি গত বছরের ১৫ ডিসেম্বর উচ্চ আদালত থেকে চার সপ্তাহের আগাম জামিন পান। পরে ২৩ ডিসেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তাকে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন অনুযায়ী সহযোগিতার শর্তে জামিন মঞ্জুর করেন। কিন্তু আসামি দুইবার জামিনের শর্ত পালন না করায় আদালত জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, মো. কামাল হোসেন জন্মদাতা পিতা ও মাতার পরিবর্তে আপন চাচা বীর মুক্তিযোদ্ধা মো. আহসান হাবীব এবং চাচি মোছা. সানোয়ারা খাতুনকে পিতা-মাতা সাজিয়ে ৩৫তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি লাভ করেন। এই প্রতারণা ও জালিয়াতির কারণে তাকে দণ্ডবিধির ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারায় অভিযোগের মুখে আনা হয়।

শিক্ষাজীবনে তিনি প্রথমে প্রকৃত পিতা মো. আবুল কাশেমের নাম ব্যবহার করলেও নবম শ্রেণিতে চাচা ও চাচিকে পিতা-মাতা হিসেবে রেজিস্ট্রেশন করেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!