AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জে ট্যাপে পানি নেওয়াকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে হত্যা


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০৫:৪০ পিএম, ২৭ জানুয়ারি, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ট্যাপে পানি নেওয়াকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জে ট্যাপে পানি নেওয়াকে কেন্দ্র করে নাসির উদ্দিন বাসু (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় পুলিশ ৭ জনকে আটক করেছে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার প্রান্তিকপাড়া রেলবস্তি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাসির উদ্দিন বাসু চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আলীনগর ভূতপুকুর মহল্লার আকতার হোসেন মুন্সীর ছেলে। তিনি প্রান্তিকপাড়া রেলবস্তি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পাঠিয়েছে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ট্যাপকলে পানি নেওয়াকে কেন্দ্র করে নাসির উদ্দিনের সঙ্গে পাশের বাসিন্দা নূরী নামের এক নারীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নূরী মোবাইল ফোনে কয়েকজনকে ডেকে আনেন। পরে তারা ঘটনাস্থলে এসে নাসির উদ্দিনকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে আটক করা হয়েছে বলে জানান সদর থানার ওসি নূরে আলম।

এ বিষয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে হাবিবা জানান, নাসির উদ্দিনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!