AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জোর করে পুলিশ প্রশাসন দিয়ে কোনো ভালো রাষ্ট্র গঠন করা যায় না — ড. মঈন খান


Ekushey Sangbad
সাইফুল ইসলাম, নরসিংদী
০৭:৪৮ পিএম, ২৬ জানুয়ারি, ২০২৬

জোর করে পুলিশ প্রশাসন দিয়ে কোনো ভালো রাষ্ট্র গঠন করা যায় না — ড. মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা ও চর্চায় বিশ্বাস করি। আমরা মানুষের স্বাধীনতায়, মানুষের কথা বলার স্বাধীনতায় বিশ্বাস করি। উদার মনোভাব নিয়ে শান্তি-শৃঙ্খলার মধ্য দিয়ে বসবাস করাই আমাদের রাজনীতির দর্শন।

তিনি বলেন, সুশিক্ষা ছাড়া দেশের শিশুরা কখনোই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে না। এজন্য সর্বাগ্রে শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে।

ড. মঈন খান আরও বলেন, শিক্ষাকে অগ্রাধিকার দিতে পর্যাপ্ত স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করা প্রয়োজন। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শুধু পাঠ্যশিক্ষা নয়, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, একটি শিক্ষিত প্রজন্মই ভবিষ্যতে দেশকে উন্নয়ন ও সুশাসনের পথে এগিয়ে নিতে পারে। তাই শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার ও সমাজের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে ঘোড়াশাল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দেবালয়ে উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপনের সভাপতিত্বে এবং ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক অধ্যাপক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সহ-সভাপতি শাহরিয়ারুল শাকু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ঘোড়াশাল পৌর ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা জয়নাল আবেদিনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!