AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জের পুনর্ভবা নদীর তীর থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেল উদ্ধার


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০৬:২৭ পিএম, ২৫ জানুয়ারি, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের পুনর্ভবা নদীর তীর থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় রহনপুর এলাকায় পুনর্ভবা নদীর তীর থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার প্রাণকেন্দ্র রহনপুর বেলিব্রিজসংলগ্ন পুনর্ভবা নদীর পাড়ে পরিত্যক্ত অবস্থায় দুটি পলিব্যাগে থাকা ককটেল উদ্ধার করা হয়।

উদ্ধারকালে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিকসহ পুলিশের অন্যান্য সদস্যরা।

এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেন, পুনর্ভবা নদীর তীর থেকে কয়েকটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এগুলো প্রকৃতপক্ষে ককটেল কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত করা যাবে।

তিনি আরও জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!