AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তত্তিপুরে গঙ্গাস্নান


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০২:৪৯ পিএম, ২৫ জানুয়ারি, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তত্তিপুরে গঙ্গাস্নান

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তত্তিপুরে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) সকাল থেকে গঙ্গা নদীর তীরে এ ধর্মীয় অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আসা হাজারো ভক্তের সমাগম ঘটে।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পাপ মোচন ও আত্মশুদ্ধির আশায় ভক্তরা গঙ্গা নদীতে স্নান করেন। গঙ্গাস্নানকে কেন্দ্র করে তত্তিপুর এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নারী-পুরুষসহ সব বয়সী মানুষ ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন। 
স্থানীয়রা জানান, প্রতি বছর নির্দিষ্ট সময়ে তত্তিপুরে এই গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়ে আসছে, যা এলাকার একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যে পরিণত হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!