AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুলাই বিপ্লবকে ব্যর্থ করতে ষড়যন্ত্র দানা বাঁধছে: মামুনুল হক


Ekushey Sangbad
সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর
০৯:০৯ পিএম, ২৪ জানুয়ারি, ২০২৬

জুলাই বিপ্লবকে ব্যর্থ করতে ষড়যন্ত্র দানা বাঁধছে: মামুনুল হক

খেলাফত মজলিশের আমীর মামুনুল হক বলেছেন, ছাত্র-জনতার অংশগ্রহণে সংঘটিত জুলাই বিপ্লবকে ব্যর্থ করতে একটি ষড়যন্ত্র দানা বাঁধতে শুরু করেছে। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সরকারি স্বরূপকাঠী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর পিরোজপুর–২ আসনের নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।

মামুনুল হক বলেন, “রক্ত দিয়ে দেড় সহস্রাধিক প্রাণের বিনিময়ে অর্জিত এই বিপ্লবকে ব্যর্থ করতে পরাজিত সব শক্তি একত্রিত হয়ে বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কিছু মানুষের প্রকাশ্যে জুলাই বিপ্লব ও গণভোটের বিপক্ষে অবস্থান নেওয়ার সাহস নেই। তাই তারা একদিকে মানুষকে প্রকাশ্যে গণভোটের পক্ষে ভোট দিতে বলে, আবার গোপনে ‘না’ ভোটের প্রচারণা চালায়। জাতীয় রাজনীতিতে এ ধরনের মোনাফিকি আমি দেখতে চাই না।”

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না। এ বিষয়ে প্রশাসনের প্রতি তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। পাশাপাশি ভবিষ্যতে ইসলামী রাষ্ট্র গঠনের লক্ষ্যে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে নেছারাবাদ উপজেলা জামায়াতের আমীর মো. আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রয়াত জামায়াত নেতা মাওলানা মো. দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে ও পিরোজপুর–২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শামীম সাঈদী এবং পিরোজপুর–১ আসনে জামায়াত মনোনীত আরেক প্রার্থী শামীম সাঈদীর ছোট ভাই মাসুদ সাঈদী।

এ সময় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!