বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) স্পোর্টস ক্লাবের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন ক্যাটাগরিতে নরসিংদীর বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজার (অপারেশন) মো. রাজু মোল্লাকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ঢাকা মতিঝিলের বিআরটিসি সম্মেলন কক্ষে বিআরটিসি স্পোর্টস ক্লাবের আয়োজনে এ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্পোর্টস ক্লাবের সভাপতি ও বিআরটিসির পরিচালক (অর্থ ও হিসাব) ডা. অনুপম শাহার সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ও বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা। তিনি নরসিংদীর বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজার (অপারেশন) মো. রাজু মোল্লার হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন।
এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে দায়িত্ব পালনকারী বিআরটিসির কর্মকর্তা-কর্মচারীদের মধ্য থেকে প্রায় ৩০ জনকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কর্মদক্ষতা, নিষ্ঠা ও সেবার স্বীকৃতি হিসেবে এ ধরনের সম্মাননা সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ও উৎসাহিত করে তুলবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

