পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলমকে শোকজ নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।
শনিবার (২৪ জানুয়ারি) পঞ্চগড়-১ আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার দপ্তর জানায়, জামায়াতে ইসলামীর আমিরের জনসভাকে কেন্দ্র করে ওই নির্বাচনী এলাকায় তোরণ, বিলবোর্ড ও ব্যানার স্থাপন করা হয়। নির্বাচন আচরণবিধি অনুযায়ী এ ধরনের প্রচার সামগ্রী নিষিদ্ধ থাকলেও তা লঙ্ঘন করা হয়েছে—এমন অভিযোগে সারজিস আলমের বিরুদ্ধে শোকজ জারি করা হয়।
নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে নির্বাচন বিধিমালা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

