AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাস্তায় গাছ ফেলে ডাকাতির চেষ্টা, গাড়ি ভাংচুর


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
০৩:৫৬ পিএম, ২৪ জানুয়ারি, ২০২৬

রাস্তায় গাছ ফেলে ডাকাতির চেষ্টা, গাড়ি ভাংচুর

ঢাকার সাভারের বিরুলিয়া এলাকায় রাতের আধারে একটি আঞ্চলিক সড়কে গাছ ফেলে ডাকাতি চেষ্টার ঘটনা ঘটেছে।

এ সময় একটি প্রাইভেট কারের চালক গাড়ি না থামিয়ে ঝুঁকি নিয়েই গাড়িটি নিয়ে নিরাপদে সড়ে যাওয়ার চেষ্টা করায় পেছন দিক থেকে হামলা চালিয়ে গাড়িটিও ভাংচুর করে ডাকাতরা।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ৩টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের রাজাশন-বিরুলিয়া সড়কে এই ঘটনা ঘটে।

ইতোমধ্যে প্রাইভেট কারের ড্যাশ ক্যামেরায় রেকর্ড হওয়া ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আল আমীন বলেন, ঘটনাস্থল থেকে ৫০০ গজ দুরত্বেই আমরা টহলে ছিলাম। হঠাৎ লক্ষ্য করি সড়কে যানবাহনের ফ্লো থেমে গেছে। বিষয়টি বুঝতে ওই স্পটে এগিয়ে গিয়ে দেখি গাছের ডাল ফেলে গাড়ি আটকে দেওয়া হয়েছে। এসময় দ্রুত বাশি বাজানোর পাশাপাশি দুর্বৃত্তদের ধরার চেষ্টা করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।

তিনি বলেন, আমরা কালিয়াকৈর ঢালে, অর্থাৎ ঘটনাস্থলে গিয়ে একটি ট্রাকসহ আরও দুটি গাড়িকে সেখানে আটক থাকতে দেখি। যদিও পুলিশ তাৎক্ষণিকভাবে অ্যাকশনে যাওয়ায় ডাকাতরা কারো কাছ থেকে কিছু নিতে পারেনি। মূলত ওরা সড়কটিতে গাছে ডাল ফেলে ডাকাতির চেষ্টা করেছিল।

ডাকাতরা সংখ্যায় ৪ জন ছিল বলেও জানান পুলিশের এক কর্মকর্তা।

তবে এঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় কোন লিখিত অভিযোগ দেয়নি উল্লেখ করে পুলিশের এই কর্মকর্তা বলেন, "যদিও কেউ এখানো এবিষয়ে কোন লিখিত অভিযোগ দেননি, তবে আমরা বিষয়টি নিয়ে কাজ করছি"।

সেদিন রাতে ডাকাতদের কবলে পড়া প্রাইভেট কারের চালক গোলাম আজম আল আমীন বলেন, সেদিন রাতে আমরা সবাই সাভারের কর্ণপাড়া এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে ছিলাম। রাত বেশি হয়ে যাওয়ায় আমার গাড়ির মালিক আমাকে বিরুলিয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও প্রয়াত বিএনপি নেতা মাহমুদুল হাসান আলালের বড় ছেলে অর্নবসহ আরও দু‍‍`জনকে বিরুলিয়ার আকরাইন এলাকায় পৌছে দিতে বলেন। পরে আমি তাদের নিয়ে রাজাশন-বিরুলিয়া সড়ক ধরে আকরাইন এলাকার কাছাকাছি পৌছালে দেখি সড়কে একটি ট্যাংকার লড়ি ও তার পেছনে একটি অটোরিকসা দাড়িয়ে আছে।

এসময় সামনের দিক থেকে দেখি মুখ বাধা কয়েকজন গাড়ির দিকে এগিয়ে আসছে, তাদের হাতে রাম দা। এসময় আমি গাড়ি একটু স্লো করে দ্রুত গাড়ির দরজা জানালা লক করে তাদের পাশ কাটিয়ে ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করি। সামনে এগিয়ে দেখি সড়কের উপর গাছ ফেলে রাখা। পরে গাছের উপর দিয়েই গাড়ি চালিয়ে কোনরকমে ওই স্থান ত্যাগ করি। ডাকাতরা আমাদের কাছ থেকে কিছু নিতে পারেনি, তবে যাত্রীরা এঘটনায় বেশ আতঙ্কিত হয়ে পড়ে।

"ডাকাতরা এসময় আমি গাড়ি নিয়ে চলে যাওয়ার চেষ্টা করার আমার গাড়িও ভাংচুর করে। তারা গাড়ির বা পাশের দরজা ভাঙ্গার পাশাপাশি গাড়ির পেছনেও ভাংচুর করে", যোগ করেন তিনি।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!