AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মদন উপজেলা যুবদলের সদস্যকে কারণ দর্শানোর নোটিশ


Ekushey Sangbad
মোঃ সাকের খান, মদন, নেত্রকোণা
০৯:০৫ পিএম, ২৩ জানুয়ারি, ২০২৬

মদন উপজেলা যুবদলের সদস্যকে কারণ দর্শানোর নোটিশ

নেত্রকোনা জেলার মদন উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের এক সদস্যকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মদন উপজেলা শাখার দলীয় কার্যালয় সূত্রে জানা যায়, কাইটাইল ইউনিয়ন যুবদলের সদস্য মোঃ মানিক মিয়ার বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত অমান্য এবং শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে।

অভিযোগে বলা হয়, গত ২১ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেলে দলীয় কর্মসূচি চলাকালীন সময়ে তিনি দলীয় সিদ্ধান্তের পরিপন্থী কার্যক্রমে অংশ নেন এবং দলবিরোধী কর্মকাণ্ড সংগঠিত করেন, যা উপজেলা যুবদলের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে।

এ ঘটনার প্রেক্ষিতে সংগঠনের শৃঙ্খলা রক্ষার স্বার্থে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। নোটিশে আগামী দুই দিনের মধ্যে মদন উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রোবেল ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিকভাবে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা যুবদলের নেতারা জানান, সংগঠনের শৃঙ্খলা ও আদর্শ রক্ষায় কোনো ধরনের দলবিরোধী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। যথাযথ ব্যাখ্যা না পেলে অভিযুক্ত সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তারা জানান।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!