AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাউফলে ডাকাতিতে ব্যর্থ হয়ে শিক্ষক ও মেয়েকে কুপিয়ে জখম


Ekushey Sangbad
মোঃ ফোরকান, বাউফল, পটুয়াখালী
০৬:৪৮ পিএম, ২৩ জানুয়ারি, ২০২৬

বাউফলে ডাকাতিতে ব্যর্থ হয়ে শিক্ষক ও মেয়েকে কুপিয়ে জখম

পটুয়াখালীর বাউফলে ডাকাতি করতে গিয়ে ব্যর্থ হয়ে এক স্কুল শিক্ষক ও তাঁর কিশোরী মেয়েকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত স্কুল শিক্ষক হোসনে আরা বেগম জানান, গভীর রাতে ঘরের ভেতরে শব্দ পেয়ে তিনি ঘুম থেকে জেগে ওঠেন। এ সময় ঘরের ভেতরে দুইজন অজ্ঞাত ব্যক্তিকে দেখতে পান। তাদের উপস্থিতি টের পেয়ে তিনি চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে তাঁকে ও তাঁর ১৪ বছর বয়সী মেয়ে তাবিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে গুরুতর আহত করে।

একপর্যায়ে মা-মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত মা-মেয়েকে চিকিৎসার জন্য বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!