AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেশবপুরে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা


Ekushey Sangbad
মো. জাকির হোসেন, কেশবপুর, যশোর
০৯:০৩ পিএম, ২২ জানুয়ারি, ২০২৬

কেশবপুরে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করার লক্ষে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

২২জানুয়ারি বিকেলে ৩নং মজিদপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে আটন্ডা-শ্রীফলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির পলাশ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি এবং যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সহ-সভাপতি মশিয়ার রহমান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির সুমন প্রমূখ।
জনসভায় মজিদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজার-হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি যৌথ সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সহসভাপতি রেজাউল ইসলাম ও যশোর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফরিদুজ্জামান ফরিদ।

রাতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবুল হোসেন আজাদ এর ধানের শীষ প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি এবং যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ।

 

একশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!