AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত



সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির বিদ্যমান কমিটি স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত নিশ্চিত করা হয়েছে।

তবে প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি স্থগিতের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৫ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলামকে আহ্বায়ক ও নাসিক ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেনকে সদস্য সচিব করে ৫১ সদস্যবিশিষ্ট সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন করা হয়। পরবর্তীতে সম্মেলনের মাধ্যমে মাজেদুল ইসলাম সভাপতি এবং ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। তবে পরবর্তীতে ইকবালকে বহিষ্কার করা হলে আবুল হোসেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।

 

একুশে সংবাদ/ এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!