AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


Ekushey Sangbad
ওমর ফারুক, কালীগঞ্জ, গাজীপুর
০৫:৩৯ পিএম, ২২ জানুয়ারি, ২০২৬

কালীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে কথা বলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিজওয়ানা রশীদ, উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসলিন মেহেদী, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসনে আকাশ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, আনসার ও ভিডিপি কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা প্রশাসনের দপ্তরপ্রধানগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীসহ প্রমুখ।

সভায় মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ, সড়কে নিরাপত্তা বজায় রাখা, বাজার মনিটরিং, অবৈধ স্থাপনা উচ্ছেদ, নির্বাচনে প্রভাব বিস্তার, মোবাইল কোর্ট পরিচালনা, গোয়েন্দা নজরদারি জোরদার, অপপ্রচার থেকে বিরত থাকাসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি জাতীয় নির্বাচনে আচরণবিধি মেনে চলার বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।

 

একুশে সংবাদ/ এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!