AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় যুবক গ্রেফতার



তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় যুবক গ্রেফতার

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করার অভিযোগে দিনাজপুরের পার্বতীপুরে গোলাম মোস্তফা (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে তাকে সাইবার নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গোলাম মোস্তফা পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের আব্দুল মালেকের পুত্র।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ  (ওসি) এম এ ফারুক বলেন, অভিযুক্ত গোলাম মোস্তফা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ইলেক্ট্রনিক্স ডিভাইস ও মোবাইল ফোনের ইন্টারনেট ব্যবহার করে ফেসবুকে অশ্লীল, সহিংসতা, ঘৃণা ও বিদ্বেষমূলক তথ্য প্রচার করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। বিষয়টি দেখে স্থানীয় ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা পুলিশকে খবর দিলে পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের খয়েরপুকুর হাটস্থ সোমা স্টুডিওর সামনে থেকে গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় বুধবার অভিযুক্ত গোলাম মোস্তফাসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ইলেক্ট্রনিক্স ডিভাইস ও ফেসবুকে অশ্লীল, সহিংসতা, ঘৃণা ও বিদ্বেষমূলক তথ্য বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ এনে পার্বতীপুর মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা করেন উপজেলার ১০ নম্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তপু।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!